জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের তাসতা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪২) ও একই উপজেলার মাসুম ফকিরের ছেলে নাজু (১৫)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া একই সময় উপজেলার কাঁসড়া গ্রামের আব্দুর রশিদের ধানের জমি থেকে নাজু (১৫) নামের এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করে। তার দুই চোখ তুলে নেওয়াসহ মাথায় আঘাতের চিহ্ন ও গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ