বেরোবিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। অনির্দিষ্টকালের এই কর্মবিরতিতে নিজ দপ্তরে আসছেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার। একই সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি এবং উপাচার্য ও রেজিস্ট্রারের অনুপস্থিতিতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

কর্মকর্তাদের দাবিগুলো মেনে না নেওয়ায় এবং তাদের দাবিগুলোর ব্যাপারে কোনো আশ্বাস না পাওয়ায় সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছে কর্মকর্তারা। উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিনুর রহমানকে অব্যাহতি, ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফাকে সংস্থাপন শাখা থেকে অন্য দপ্তরে বদলিসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি করছেন অফিসার্স অ্যাসোসিয়েশন। গতকাল সকাল ১০টা থেকে রেজিস্ট্রার দপ্তরের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা।