যারা কাজে দেরি করেন, তারা অধিক সৃজনশীল

অনেকেই ক্লাস থেকে শুরু করে অফিস, সব জায়গাতেই দেরি করেন। আর তারাই সাধারণ মানুষের চেয়ে বেশি সৃজনশীল বলে দাবি করলেন গবেষকরা।
 
স্যান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, যারা জীবনের সর্বক্ষেত্রে দেরি করে, তারা বেশি সৃজনশীল, জীবন সম্পর্কে বেশি আশাবাদী এবং একসাথে বেশ কয়েকটি কাজ করার ক্ষমতা রাখে। যদিও সাময়িকভাবে তাদেরকে বিভিন্ন সমস্যা ও বিদ্রুপের মুখোমুখি হতে হয়, কিন্তু দূর ভবিষ্যতে এটা তাদের জন্য ভালো।
 
গবেষণায় সব কাজে দেরি করাদের ‘টাইপ বি’তে ফেলা হয়ে।  ‘টাইপ বি’ হচ্ছে সে ধরনের মানুষ যারা জীবনের প্রতিটি বিষয়ে আশা খুঁজে পায় এবং ছোটখাটো সমস্যায় অস্থির বা হতাশ হয় না।
 
‘নেভার বি লেট এগেইন’ বইয়ের লেখক ডায়ানা ডি লঞ্জার তার বইয়ে লিখেছেন, ‘যারা দেরি করেন, তারা ভালো বা খারাপ সব কাজেই দেরি করে। আশ্চর্যের বিষয় হচ্ছে, মানুষের দেরি করা নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, যেখানে তাদেরকে সৃজনশীল বলা হয়েছে।
 
তবে অনেক বিশেষজ্ঞ এ মতের সাথে একমত যে, যারা জীবনের সবক্ষেত্রে দেরি করেন, এটা তাদের মানসিক বা ব্যক্তিত্বের দোষ নয়। বরং এটা তাদের মস্তিস্কের সমস্যা।
 
নিউইয়র্ক টাইমসের এক প্রবন্ধে এ লেখককে উদ্বৃত করে বলা হয়েছে, ‘সহকর্মীর দেরিকে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। তারা দেরি করে আসে, তার মানে এই নয় যে, তাদের কাছে সময়ের গুরুত্ব নেই অথবা এমনও নয় যে, তারা সবার দেরিতে অফিসে ঢুকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চায়। এটা পুরোপুরিই তাদের ব্যক্তিগত ব্যাপার।