প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসু আলোচনা হওয়ায় ১৫ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকাসহ অব্যবস্থাপনার অভিযোগ এনে এই বন্দর দিয়ে পাথর রফতানি বন্ধ রেখেছিল ভারতীয় ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে পদ্মাসেতু নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য স্টোন বোল্ডার ও স্টোন চিপস পাথর আমদানি করা হচ্ছিল। কিন্তু বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকায় ভারত থেকে পাথরবোঝাই ট্রাকগুলিকে বাংলাদেশে আসার পর রাস্তার ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হতো। এতে সময়মত ট্রাক থেকে পাথর খালাস ও পরিবহন না যেতো না। এতে অতিরিক্ত ট্রাকভাড়া গুণতে হতো ভারতের ব্যবসায়ীদের। এ সব কারণে গত ১৬ ফেব্রুয়ারি থেকে অনিদিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে পাথর রফতানি বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।