ইন্দোনেশিয়া আগুনে পুড়ে একটি শিশুসহ তিনটি ওরাংওটাংয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, চাষের জন্যে ক্ষেত পরিষ্কারের জন্য আগুন দেয়া হলে প্রাণীগুলো দগ্ধ হয়।
কুতাই ন্যাশনাল পার্কের কাছে বোর্নিও দ্বীপের বোনতাং থেকে এসব দগ্ধ ওরাংওটাং উদ্ধার করা হয়। পুড়ে যাওয়া গাছপালার ভেতর তাদের পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে মৃত ওরাংওটাংগুলোর মধ্যে একটি মা, ও অপর দুইটি তার মেয়ে।
বন্য প্রাণী কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এতে কেউ দোষী সাব্যস্ত হলে বন্যপ্রাণী সুরক্ষা আইনে সর্বোচ্চ ৫ বছর সাজা হতে পারে।
সেন্টার ফর ওরাংওটাং প্রোটেকশন (সিওপি) বলছে, চাষের জন্যে ছোট একটি এলাকা পরিষ্কার করতে গিয়ে এ আগুন লাগানো হয় বলে তারা ধারণা করছেন। সূত্র: এএফপি