বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৯০ টাকা দরে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে আগামীকাল রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ৪৪ হাজার ৯৬৫ টাকা রয়েছে। সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪২ হাজার ৮৬৫ টাকার বদলে ৪৪ হাজার ৯০ টাকা দরে বিক্রি হবে। আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৩৭ হাজার ৪৪১ টাকায়। আগামীকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম থাকবে ৩৬ হাজার ২১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৫ হাজার ১৩৬ টাকার বদলে সোমবার থেকে বিক্রি হবে ২৬ হাজার ৩৬১ টাকায়। এদিকে সোনার পাশাপাশি সোমবার থেকে বাড়বে রুপার দামও। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম এখন রয়েছে এক হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ি তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।