হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়ালেন কারসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বেন কারসন। রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। ওয়াশিংটন ডিসির কাছে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন কারসন।
 
৬৪ বছর বয়সী কারসন বলেন, 'হোয়াইট হাউজের দৌড় থেকে সরে দাঁড়ালেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষায় নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব।' সমবেত জনতা এ সময় কারসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন।
 
অবসরপ্রাপ্ত এই নিউরোসার্জন রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে সামনের সারিতেই ছিলেন। কিন্তু গত কয়েক মাসে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশল এবং নিজের পটভূমি নিয়ে প্রশ্নে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি। এতে তার নির্বাচনী প্রচারণা অনেকটাই স্থগিত হয়ে পড়ে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিতেও সংশয় প্রকাশ করেন কারসন। সূত্র: বিবিসি