ব্যাংককে নৌকার ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আহত ৬০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রীবাহী একটি নৌকার ইঞ্জিন বিস্ফোরিত হয়ে ৬০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে নৌকাটিতে আগুন ধরে গেলে অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। বেশিরভাগ আহতই আগুনে দগ্ধ হয়েছেন।
 
থাই রাজধানীর বাইরের দিকে গুরুত্বপূর্ণ একটি খালে নৌকা দুর্ঘটনাটি ঘটে। শহরটির অফিসগামী অনেক যাত্রীই শহরের ভেতরের খালগুলোতে ইঞ্জিনচালিত নৌকায় যাতায়াত করেন।
IMG0
অধিকাংশ যাত্রীকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি