কানহাইয়াকে হত্যায় ১১ লাখ টাকা পুরস্কার ঘোষণা!

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারকে খুন করলে ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। হিন্দিতে লেখা এক পোস্টারর মাধ্যমে এই ঘোষণা দেয় পূর্বাঞ্চল সেনা।
 
পোস্টার দেখেই বিতর্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সামাজিক মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। এই বিতর্কের মাঝেই কানহাইয়ার জিভ কাটলে ৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিলেন উত্তরপ্রদেশের যুব মোর্চার নেতা কুলদ্বীপ ভার্সনিয়া। বিতর্ক এড়াতে রাতারাতি সেই নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার করে বিজেপি। তার এই বক্তব্যের সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই বলেও জানান বিজেপি নেতারা
 
 
এদিকে পূর্বাঞ্চল সেনার সভাপতি আদর্শ শর্মা বলেন, ‘বিচার বিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু আমরা দ্রুত বিচারে বিশ্বাসী। সে একজন প্রতারক, তাই তার এমনই শাস্তি হওয়া উচিত।’
তবে পুলিশ জানায়, এমন পোস্টারের কারণে আইনগত ব্যবস্থা নেয়া হবে।