কানাডার দুটি রাষ্ট্রীয় ভাষা ইংরেজি এবং ফরাসি ছাড়াও আরো কুড়িটি ভাষায় অন্টারিও প্রদেশের বাজেট ২০১৬ প্রকাশিত হয়েছে। সে ভাষাগুলোর মধ্যে বাংলা অন্যতম।
বাংলা ভাষাসহ বাছাই করা ২০টি ভাষায় ছয় পাতার বাজেট প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে মূল প্রস্তাবনাটি প্রকাশ হয়েছে।
বিশটি বহুজাতিক ভাষায় চলতি অর্থবছরের বাজেট অনুবাদ করে তা প্রকাশ করার কারণ প্রত্যেক নাগরিক যাতে বাজেট পড়ে, জেনে, এতে সম্পৃক্ত হয়ে ব্যক্তিজীবনে কাজে লাগাতে পারে।
উল্লেখ্য, অন্য দেশে এই প্রথম বাংলা ভাষায় বাজেট প্রকাশিত হলো।
সকলের জন্য বাজেটটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। ওয়েব সাইটটি হলো: