সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পর এ সভা স্থগিত করার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, হাইকোর্টের পরবর্তী নির্দেশের পর পঞ্চম ইজিএম ও ১১তম এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রসঙ্গত, ইজিএম এবং এজিএমের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।