লবঙ্গের কিছু প্রাকৃতিক গুণ রয়েছে। আর এসব গুণ স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করা যায়। যেমন
দাঁত ব্যথায়
দাঁত ব্যাথা করছে? কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, দাঁত ব্যাথার নিশ্চিত উপশম হবে। লক্ষ্য করলেই দেখবেন, বেশিরভাগ টুথপেস্টই লবঙ্গ থাকার দাবি করে। ঠিক এই কারণেই!
জয়েন্টে ব্যথায়
হাঁটুতে, পিঠে বা হাড়ের কোন জয়েন্টে ব্যথা? বেশ কিছু লবঙ্গ নিন। সেগুলোকে হালকা আঁচে তাওয়ায় টেলে নিন। এই টেলে নেয়া লবঙ্গকে কাপড়ে বেঁধে একটি পুঁটলি তৈরি করুন। গরম থাকতেই এই পুঁটুলি দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিন। ব্যাথা কমে যাবে।
বমি ভাব দূর করতে
বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন। আরাম পাবেন।
অ্যাজমা, সাইনাস সমস্যায়
সাধারণ ঠাণ্ডা লাগা কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদির সমস্যা; দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে। লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন, ঠিক যেভাবে আদা চা তৈরি করেন।
মাথা ব্যথায়
প্রচণ্ড মাথা ব্যথা করছে? কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে বা টিস্যুতে দিয়ে কপালের ওপরে দিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে সরিয়ে ফেলুন। মাথা ব্যাথা কমবে।
মুখের দুর্গন্ধে
মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা।
স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে
প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা অনুভব করছেন? এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন। পান করতে পারেন লবঙ্গের চাও। মেজাজ ফুরফুরে হয়ে উঠবে।
ব্রণ দূর করতে
ব্রণ দূর করতে লবঙ্গের তুলনা নেই। তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সঙ্গে মিশিয়ে ব্রণের ওপরে দিয়ে রাখুন। ব্রণ দূর হবে।
চুল পড়ায়
লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারের তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে।
গর্ভবতী মায়েদের জন্য
গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন। সকাল বেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন।
মশার উপদ্রব থেকে বাঁচতে
একটি পাতি লেবু মাঝখান বরাবর কেটে দুই ভাগ করুন এবং কাটা অংশে ৫-৬টি করে লবঙ্গ গুঁজে দিন। বাটিতে করে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে দিন। কিছুক্ষণের মধ্যেই ফলাফল পাবেন।