কানাডা প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কারণ, এবার কানাডার প্রয়াত রফিকুল ইসলাম এবং আবদুস সালাম স্বাধীনতা পদক পাচ্ছেন। সালাম-রফিক দু'জন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন।
এছাড়া এবছর মুক্তিযুদ্ধে বাংলা একাডেমী সাহিত্য পু্রষ্কার পান মন্ট্রিয়লের তাজুল মোহাম্মদ। আর গত বছর বাংলা একাডেমীর প্রবাসী শাখায় 'সৈয়দ ওয়ালিউল্লাহ' পুরষ্কার পান কবি ইকবাল হাসান এবং সৈয়দ ইকবাল!