রঙ্গরস

তুমি যে স্মৃতিশক্তির ব্যাপারে চিকিত্সা নিচ্ছিলে, ওটা কেমন উপকার দিচ্ছে?

—হুম, ভালো, আমি এখন অর্ধেক সুস্থ।

—মানে?

—মানে এখন মনে করতে পারি যে কিছু একটা ভুলে গেছি, কিন্তু কী যে ভুলে গেছি সেটা এখনো মনে করতে পারি না।

 

 

অর্ডার পেতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে কাস্টমার ডাকলেন—ওয়েটার!

আমার কচ্ছপের স্যুপ আসতে এত সময় লাগছে কেন?

কাস্টমারের মেজাজ হালকা করতে ওয়েটার একটু রসিয়ে জবাব দিল—সরি স্যার, জানেনই তো কচ্ছপেরা কেমন ধীরগতিতে চলে...

কাস্টমার এবার আরো এক কাঠি উচ্চৈঃস্বরে বললেন—ঠিক আছে, তবে আমার আগের অর্ডার ক্যানসেল করে একটা ঘোড়ার ডিমের ভাজি দাও!