স্মার্টফোন মানেই অ্যাপ, স্মার্টফোনের বিভিন্ন ধরনের কাজের জন্য আছে বিভিন্ন ধরনের অ্যাপ। এসব অ্যাপ স্মার্টফোনকে করে তোলে আরও কার্যকর। আইফোনের জন্য এমনই কিছু দরকারি অ্যাপ আপনাদের সামনে তুলে ধরা হলো—
ফাইন্ড মাই ফোন
ফোন হারানো বা চুরি হওয়া খুবই কমন একটি ঘটনা। এ ক্ষেত্রে ফোনে যদি এমন কোনো অ্যাপ থাকে যার মাধ্যমে ফোনের অবস্থান জানা যাবে, তাহলে তো ভালোই হয়। আইফোনের জন্য এমনই একটি অ্যাপ হলো ‘ফাইন্ড মাই ফোন’। এই অ্যাপটি এখন পর্যন্ত অনেক মানুষকে তাদের ফোন খুঁজে বের করতে সহায়তা করেছে। এই অ্যাপটি শুধু লোকেশনই দেখায় না, এর সাথে আরও কিছু সুবিধাও দিয়ে থাকে। এর মধ্যে আছে সহজে পাওয়ার জন্য অ্যালার্ম সেট করা, ফোনের সকল ডেটা মুছে ফেলা প্রভৃতি। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে নেওয়া যাবে।
ডাউনলোড লিংক: https://goo.gl/oBNhCZ
ওয়ান পাসওয়ার্ড
২০০৮ সালে চালু হওয়া অ্যাপটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি অনেকটা লাস্টপাসের মতোই। অর্থাত্ গুরুত্বপূর্ণ সব পাসওয়ার্ড এক অ্যাপের মধ্যে সংরক্ষণ করার কাজটিই করে থাকে ওয়ান পাসওয়ার্ড। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অ্যাপটি পাসওয়ার্ড ফিলাপ করে দেয়। শুধু পাসওয়ার্ডই না, এর মাধ্যমে ক্রেডিট কার্ডের তথ্যসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়। ডাউনলোড লিংক :https://goo.gl/q479rW
গুগল ট্রান্সলেট
গুগল ট্রান্সলেট গুগলের একটি জনপ্রিয় সেবা তাতে কোনো সন্দেহ নেই। স্মার্টফোনে ব্যবহারের জন্যও আছে সেবাটির ভিন্ন ভিন্ন অ্যাপ। অ্যাপটির আইওএস সংস্করণ ব্যবহার করে অনলাইনে ১০৩টি এবং অফলাইনে ৫২টি ভাষায় অনুবাদ করা সম্ভব। এর পাশাপাশি অ্যাপটির মাধ্যমে সরাসরি অন্য কোনো ভাষার ছবির উপর ক্যামেরা ধরলেই স্বয়ংক্রিয়ভাবে সেগুলো নিজ ভাষায় অনুবাদ করে দেবে গুগল ট্রান্সলেটর অ্যাপটি।
ডাউনলোড লিংক: https://goo.gl/NecGgB
আইএফটিটি
অ্যাপটির পুরো নাম ‘ইফ দিজ দেন ট্যাট’ হলে সংক্ষেপে আইএফটিটি নামেই পরিচিত। এই অ্যাপটি মূলত বিভিন্ন ফিচারে ঠাসা। ধরুন আপনি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করলেন। তাহলে অ্যাপটি সেই ছবি স্বয়ংক্রিয়ভাবে আপনার ড্রপবক্স অ্যাকাউন্টে আপলোড করে দেবে। শুধু তাই নয়, বিভিন্ন অ্যাপের ব্যাকআপ নেওয়া কিংবা ফোনবুক বা এসএমএস ব্যাকআপ নেওয়া, এ সবই সম্ভব অ্যাপটির মাধ্যমে। বর্তমানে অ্যাপটি ভেঙ্গে ভিন্ন ভিন্ন ফিচারের জন্য ভিন্ন ভিন্ন অ্যাপ তৈরি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
ডাউনলোড লিংক: https://goo.gl/awPO6v
গুগল কিপ
গুগলের এই অ্যাপটির কাজ অনেকটা এভারনোটের মতোই। তবে অ্যাপটির ব্যবহার এভারনোটের তুলনায় সহজ এবং দ্রুত। এর মাধ্যমে খুব সহজেই চলার পথে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য টুকে নেওয়া যায়। এর পাশাপাশি প্রতিটি নোটের ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার যোগ করার সুবিধাও রয়েছে এতে। এ ছাড়া এর মাধ্যমে ভয়েস নোট এবং ক্যামেরা ব্যবহার করে নোটের মাঝে প্রয়োজনীয় ছবি যোগ করার সুযোগও রয়েছে।
ডাউনলোড লিংক: https://goo.gl/EGCBd2