হাইটেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার দ্রুত চালু করতে আইসিটি মন্ত্রীর তাগিদ

শফিকুর রহমান

 

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল ময়মনসিংহে তথ্যপ্রযুক্তি বিভাগের হাইটেক পার্ক এর অধীন ময়মনসিংহ সদরে  জেলা পর্যায়ে আইটি/ হাইটেক পার্ক স্থাপন প্রকল্প ও নেত্রকোনায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন,  বিকাশ ও আইটি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে এই সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।      

মন্ত্রী প্রকল্পের  সার্বিক  অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেন । উল্লেখ্য, ১১৩ শতক জমির উপর ৪৩ কোটি টাকা ব্যয়ে  নেত্রকোনায় ৩৫ হাজার ৫০০  বর্গফুটের ৬ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে । প্রকল্পটির ২০১৯ সালে সমাপ্ত হওয়ার কথা রয়েছে । এটি চালু হলে প্রতি বছর ২১০০ উদ্যোক্তা আইটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে । এছাড়াও ময়মনসিংহ হাইটেক পার্ক প্রকল্পটি ৭ একর জায়গার উপর স্থাপন করা হচ্ছে । ১৬০ কোটি টাকা ব্যয়ে  উক্ত প্রকল্পের কাজ  ২০২২ সালের মধ্যে শেষ হবে । আইটি প্রশিক্ষণ ও  স্টার্টআপ তৈরিতে স্টার্টআপ তৈরিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে ।

উক্ত প্রকল্পগুলো পরিদর্শনকালে নেত্রকোনা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর প্রকল্প পরিচালক মো. গোলাম মোস্তফা এবং   নেত্রকোনায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক  গৌরীশংকর ভট্টাচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।