৫০ পর্বে ‘চিটিং মাস্টার’

আজ রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’-এর ৫০তম পর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার।

পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারে একজন মোবারক আলী। তিনি বেশ টাকা পয়সার মালিক। তার উত্তরায় ৬ তলা একটা বাড়ি আছে। পুরো পরিবার নিয়ে তিনি পুরান ঢাকা থেকে উত্তরার বাড়িতে এসে ওঠেন। মোবারকের দুই মেয়ে।  সোনিয়া ও জিনিয়া। সোনিয়ার সাথে মোবারকের আড়তের ম্যানেজার শাহাজাদার সম্পর্ক হয়। সেই সম্পর্ক জানাজানি হলে মোবারক শাহাজাদাকে ম্যানেজার পদ থেকে বরখাস্ত করে। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আখম হাসান, নাদিয়া নদী, আরফান আহমেদ, সাজু খাদেম, এ্যানি খান প্রমুখ।