২০১৬ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন এবং হজ এজেন্টদের নিকট হতে প্রদত্ত হজযাত্রীদের মোয়াল্লেম ফির অর্থ ২৪টি ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হবে।
যেসব অনুমোদিত ব্যাংক হতে মোয়াল্লেম ফির অর্থ সংগ্রহ করা হবে সেগুলো হলো:- সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা; পূবালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা; ট্রাস্ট ব্যাংক, কর্পোরেট হেড অফিস, স্বাধীনতা টাওয়ার, ঢাকা; প্রাইম ব্যাংক লিমিটেড, আদমজী কোর্ট এনেক্স বিল্ডিং, মতিঝিল, ঢাকা।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ৫২-৫৩, দিলকুশা ঢাকা; দি ফারমার্স ব্যাংক লিমিটেড, ৪২ গুলশান এভিনিউ, গুলশান সার্কেল-১, ঢাকা; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ২০ দিলকুশা বা/এ, ঢাকা; বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ, ৮৩-৮৫ মতিঝিল বা/এ, ঢাকা; ওয়ান ব্যাংক লিমিটেড, এইচ,আর,সি ভবন, ৪৬ কাওরানবাজার, ঢাকা; জনতা ব্যাংক লিমিটেড, জনতা ভবন, ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, উদয় সানজ, প্লট নং- এসই(এ), ২/বি গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২, ব্যাংক এশিয়া, র্যাংগস্ টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, ঢাকা; এক্সিম ব্যাংক, সিমফনী, প্লট-এসই (এফ), ০৯ রোড-১৪২, গুলশান এভিনিউ, ঢাকা; মধুমতী ব্যাংক লিমিটেড, ডিসিসিআই বিল্ডিং, ৩য় ও ৪র্থ তলা, ৬৫-৬৬ মতিঝিল, ঢাকা; রূপালী ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়, ঢাকা।
যমুনা ব্যাংক লিঃ, হাদী ম্যানশন, ২ দিলকুশা বা/এ, ঢাকা; এবি ব্যাংক, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বা/এ, ঢাকা; আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, ৩৬, দিশকুশা বা/এ, ঢাকা; প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গুলশান সার্কেল-২, ডরেন টাওয়ার, লেভেল-২, ৬/এ, গুলশান নর্থ এভিনিউ বা/এ, গুলশান-২, ঢাকা।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ৬১, দিশকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা; সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিটি সেন্টার, ৯১/১, মতিঝিল বা/এ, ঢাকা; অগ্রণী ব্যাংক লিমিটেড, ৩৭, দিলকুশা বা/এ, সানমুন স্টার টাওয়ার, ১৩ তলা, ঢাকা; আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ, ১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা।