স্টার সিনেপ্লেক্সে ‘ওয়ান্ডার পার্ক’

বিনোদন রিপোর্ট

 

স্টার সিনেপ্লেক্সে গতকাল মুক্তি পেয়েছে হলিউডের থ্রিডি অ্যানিমেশন ছবি ‘ওয়ান্ডার পার্ক’। ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ফেইস। ওয়ান্ডার পার্কে রয়েছে মজার মজার সব এক্সাইটিং রাইড। তবে এটির অবস্থান ছোট্ট জুনের কল্পনায়। মায়ের সাহায্যে নিজের বাড়িতেই এই পার্ক নির্মাণের চেষ্টা করে। যদিও শেষ অবধি সব পরিশ্রমই যায় বিফলে।

বয়স বাড়ার সাথে সাথে এক সময় ছেলেবেলার প্রখর কল্পনাশক্তির ক্ষমতা হারিয়ে ফেলে জুন। তবে হঠাত্ এক জঙ্গলে হারিয়ে গেলে নিজেকে সে খুঁজে পায় ওয়ান্ডার ল্যান্ডে। ছেলেবেলার জগতকে এভাবে বাস্তবে দেখে জুন ফিরে পায় তার সেই হারিয়ে যাওয়া কল্পনার জগত্। এমন গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ওয়ান্ডার পার্ক।