গরম পানি পানে ওজন হ্রাস!

এবার গরম জল খেলেই কমবে ওজন। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন দিনে আট গ্লাস জল খেলেই কমে যাবে ওজন। থাকা যাবে সুস্থ্যসবল।
 
শরীরে বাড়তি ফ্যাট ঝরিয়ে দেয় গরম জল। পাশাপাশি রাসায়নিক বিক্রিয়া ঠিক রেখে ওজন কমাতে সাহায্য করে। প্রতি দিন এক গ্লাস গরম জল, মধু এবং লেবু মিশিয়ে খেলে মিলবে উপকার।
 
গরম পানি পানে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন ঘাম আকারে বের হয়ে যায়।
 
প্রতি দিন খাওয়ার পর গরম পানি পানে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
 
গরম পানি পানে দেহের রক্ত চলাচল বেড়ে যায়। পেশী সঞ্চালনা হয় মসৃণ।
 
কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে গরম পানি পানে উপকার পাওয়া যায়।
 
পিরিয়ডের সমস্যায় তলপেটের যন্ত্রণায় কষ্ট পান না এমন নারী মেলা ভার। এই সময় গরম পানি তলপেটের পেশিগুলি স্বস্তি পায়। ফলে যন্ত্রণা কম হয়।
 
গরম পানি পানে চুলের গোড়া শক্ত হয়। চুলের ডগা ফাটে না। চুল ঝকঝকে এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়। তাই চুল থাকে মজবুত, ঝলমলে।
 
সর্দি-কাশি হলে নাক বন্ধ হয়ে যায়, সেই সময় শ্বাসনালীতে জমে থাকা সর্দি বের হয়ে যায় যদি গরম পানি পান করা হয়।
 
ত্বকে বলিরেখা পড়া বা ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত গরম পানি পান করা যেতে পারে। কারণ, গরম জল ত্বককে আর্দ্র রাখে।