ভারতে পিরিয়ডের কারণে গোয়ালঘরে রাখা কিশোরীর মর্মান্তিক মৃত্যু

পিরিয়ড চলার কারণে একটি গোয়ালঘরে আলাদা থাকতে বাধ্য করা হয় ১৪ বছরের কিশোরী বিজয়লক্ষীকে। ঘূর্ণিঝড় ‘গাজা’ আঘাত হানার রাতে ঘরটি থেকে বের হতে পারেনি সে। আটকা পড়া অবস্থায় চাপা পড়ে মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ভারতের তামিলনাড়ু রাজ্যের। বিবিসি।

বিজয়লক্ষ্মীর পরিবার জানায়, ১৬ নভেম্বর রাতে ঝড়ের সময় ঘরটির ভেতরে আটকা পড়েছিল সে। পরে ভূমিধ্বসে ঘরটি দেবে যায়।

মেয়েটির পরিবার গোয়ালঘরের পাশে বড় ঘরে ছিল। তারা সবাই ঘর থেকে বের হতে পেরেছিল এবং কেউই হতাহত হয়নি। বিজয়লক্ষ্মীর দাদি ভিসালক্ষ্মী বলেন, ঘরটির ওপরে একটি গাছ পড়ায় কেউ তার নাতনিকে বের করে আনতে পারেনি। পরে ভূমিধ্বসের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরের নিষিদ্ধ দ্বীপে ঢুকে খুন হলেন মার্কিন নাগরিক

স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, পিরিয়ডের সময় মেয়েদের অন্য ঘরে থাকতে বাধ্য করার রীতির বিরুদ্ধে জেগে উঠতে সবার চোখ খুলে দেয়ার মতো ঘটনা।

ঘূর্ণিঝড় গাজার আঘাতে ভারতের তামিলনাড়ুতে ৪৬ জন মারা যান।

ভারতের অনেক গ্রামীণ এলাকায় পিরিয়ড সম্পর্কে কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকে মনে করে মেয়েরা এ সময় অপরিচ্ছন্ন থাকে। তাই তাদেরকে গোয়ালঘর অথবা রান্না ঘরে থাকতে বাধ্য করা হয়।

ইত্তেফাক/টিএস