সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠা নতুন প্রজন্মকে অপসংস্কৃতির কবল থেকে রক্ষা করতে ও দেশের শিল্প সংস্কৃতি কে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হলো স্বাধীনতা কনসার্ট ২০১৬। শুক্রবার দুবাইস্হ বাংলাদেশ কালচারাল মিশন এর আয়োজনে সেন্ট মেরিস কেথলিক স্কুল এর অডিটোরিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।
দু'দেশের জাতীয় সঙ্গীত ও শহীদের প্রতি সম্মানে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্টান মূল প্রবন্ধ পাঠ করেন সাইদা দিবা।মাহবুব হাসান হৃদয় ও তাহেরা ইকবালের সঞ্চালনায় প্রবাসী শিল্পী মাসুম, অনিন্দিতা খান সুমি, সমিদা চোধুরী পপি, সাবিহা সুলতানা, সম্পা শফিক প্রমুখদের নানা পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখেন।
শেষে কমিউনিটি নেতা প্রকোশলী মোহাম্মদ আবুজাফর চোধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, অনুষ্ঠানে আগত অতিথিদের জাতীয় সংগীত ও রণ সঙ্গীত সম্বলিত ক্রেস্ট উপহার তুলে দেন।
আরও উপস্থিত ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস, বদিরুজ্জামান, কনসুলেটর ফার্স্ট সেক্রেটারি ক্রিটি চাকমা, কাউন্সিলর ড. তানভির মাহমুদ, শারজাহ জনতা ব্যাংকের ম্যানেজার মাহবুব হোসেন, প্রকোশলী মশিউর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল, কমিউনিটি নেতা আল মামুন সরকার, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদসহ প্রবাসের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।