মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কুমিল্লা জেলা (দ.) ছাত্রলীগ সহ-সভাপতি আমিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা কুসুম নির্বাচিত হয়েছেন।
বুধবার ছিল চতুর্থ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ও প্রত্যাহার না করায় বৃহস্পতিবার তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী।
নির্বাচিত হওয়ার পর সবাই এলজিআরডি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান।