পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশের সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা এবং সমন্বিত ইপিএস ১ টাকা ২৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ২০ পয়সা এবং সমন্বিত এনএভি ১৪ টাকা ২৮ পয়সা। ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।