কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার রাতে কচুয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের হামলায় আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনামুল হক শামীমসহ চারজন আহত হয়েছেন। অপর আহতরা হচ্ছেন বেলায়েত, হাবীব উল্যাহ ও সুরুজ। স্থানীয়রা জানান, ঘটনার দিন উপজেলার জগত্পুর বাজারে আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল মুন্সির নেতৃত্বে ১০/১২ জন লোক শামীম ও অপর আহতদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আহতের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ জানান, এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।