সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার সকালে বিনা টিকিটে রেল ভ্রমণের জন্য ৩৯ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি পরিমল কুমার সরকার।
জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপশা ট্রেনে যাত্রীরা বিনা টিকিটে ভ্রমণ করে এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর স্টেশনে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় ৩৯ যাত্রীর প্রত্যেককে ১৮০ টাকা করে জরিমানা করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলতাফ হোসেন, স্টেশন মাস্টার শওকত আলী, রেলওয়ে পুলিশ (জিআরপি) উপ-পরিদর্শক ফিরোজুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।