বগুড়ায় মুক্তিযোদ্ধাদের পাশে টিম ক্রাকড

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি অসচ্ছল মুক্তিযোদ্ধার আয়বর্ধক কর্মসূচির আওতায় নিয়ে কাজ শুরু করেছে টিম ক্রাকড ফাউণ্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে বগুড়া পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এসময় বক্তব্য রাখেন- বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. সামির হোসেন মিশু, সংস্কৃতজন সাদেকুর রহমান সুজন,  বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সমাজকর্মী শিশির মোস্তাফিজ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজা খান প্রমুখ।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৭ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে টিম ক্রাকড ফাউন্ডেশন থেকে জানানো হয়, তাদের আর্থিক দিক বিবেচনা করে গাভী কিনে দেওয়া ছাড়াও চিকিত্সা সহায়তা ও ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।