ঘিওরে ক্রীড়া প্রতিযোগিতায়
পুরস্কার বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি ঘিওরে এসডিআই-এর আয়োজনে মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফাইনাল পর্বের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ এসডিআই প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এসডিআই সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মিলন মিয়া, বানিয়াজুরি সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শহিদউল্লাহ প্রমুখ।
মনোহরগঞ্জে সৃজনশীল
মেধা অন্বেষণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা গতকাল শুক্রবার মনোহরগঞ্জে স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামিম বানু শান্তি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরুজ্জামান, উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মো. মনজুরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ ।
নিয়ামতপুরে ওসির মতবিনিময় সভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে অফিসার ইনচার্জের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারের বণিক সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার উপ-পরিদর্শক এরশাদুল হকের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকলের মতামত গ্রহণ করেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, চিত্তরঞ্জন, অজয়, দুরুল হুদা, কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক নাজমুল হোসেন, ডিএসবি সিদ্দিক হোসেন প্রমুখ।
সোনাতলায় নারী ও শিশু নির্যাতন
প্রতিরোধ কমিটির সভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, গণউন্নয়ন কেন্দ্র আস্থা প্রকল্পের স্থানীয় উপজেলা কেস ম্যানেজার মোছা. জান্নাতুন নাহার, সোস্যাল মবিলেশন কর্মকর্তা মিতা আলম ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু।
নেত্রকোনায় আদিবাসী মহিলা উন্নয়ন
সংস্থার পণ্য প্রদর্শনী
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় আদিবাসি মহিলা উন্নয়ন সংস্থা সিলেটের উদ্যোগে নেত্রকোনায় পক্ষকালব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী গত বৃহস্পতিবার শুরু হয়েছে। সিলেট আদিবাসি মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রাখিমণি সিনহার সভাপতিত্বে পণ্য মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। নেত্রকোনার বাচিক শিল্পী সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।
রাণীনগরে মাঠ দিবস অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা বর্তমান অর্থকরী ফসলের মধ্যে অন্যতম তৈলবীজ শস্য হচ্ছে সরিষা। উপজেলার কৃষকরা ধানচাষে বার বার লোকসানের মুখে পড়ায় বর্তমানে তারা কম খরচে ও পরিশ্রমে অধিক লাভজনক ফসল চাষের দিকে বেশি ঝুঁকছেন। কৃষি অধিদপ্তরের নির্দেশনাক্রমে কৃষকদের সচেতন করার লক্ষ্যে আয়োজন করা হয় মাঠ দিবসের। গত বৃহস্পতিবার বিকালে এ লক্ষ্যে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, নির্বাহী কর্মকর্তা আল মামুন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতোয়ার রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব রতন প্রমুখ।
পাইকগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের
ছাত্রী সংসদ নির্বাচন সম্পন্ন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সংসদ নির্বাচন উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী শিক্ষার্থীরা হলেন, অর্পিতা ঢালী, ইসরাত জাহান নিধি, মোনালিসা আহম্মেদ, নুসরাত জাহান, মৃদুলা মণ্ডল ও সুমাইয়া ইসলাম রোজ, সোহানা রহমান ও সিনথিয়া ফারুক। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, শেখ সিনথিয়া আহম্মেদ, সহকারী ছিলেন ইসরাত বিনতে এবরার বিভা। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, অরবিন্দু হাজরা, ফজলুল আজম, প্রণব বিশ্বাস ও মেরিনা খাতুন।
গফরগাঁওয়ে রোস্তম আলী গোলন্দাজ
সম্মাননা ও পণ্যমেলা উদ্বোধন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে ১৫ দিনব্যাপী স্বদেশী পণ্যমেলা পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে । এ উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গফরগাঁও উপজেলার ৯ ব্যক্তিকে রোস্তম আলী গোলন্দাজ সম্মাননা পদক প্রদান করা হয়। মরহুম রোস্তম আলী গোলন্দাজ ’৫০ ও ’৬০-এর দশকের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রতিষ্ঠিত সনামধন্য ব্যবসায়ী ছিলেন। স্বদেশী পণ্যমেলা উদ্বোধন ও রোস্তম আলী গোলন্দাজ সম্মাননা পদক বিতরণকালে প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির ও সাবেক পৌর মেয়র মঞ্জুর মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহছান। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আতাউর রহমান মিন্টু, ফকির এ মতিন, আজিম উদ্দিন মাস্টার,শফিউল আলম মারুফ, শেখ আব্দুল আওয়াল প্রমুখ। ব্যবসা ক্ষেত্রে গৌরবময় অবদানের জন্য আব্দুস সামাদ দপ্তরী (মরণোত্তর), এসএম আব্দুর রহমান (মরণোত্তর), আখতারুজ্জামান (মরণোত্তর), হাজী আব্দুল লতিফ (মরণোত্তর), সন্তোষ কুমার সাহা, আব্দুল বারি, ইশতিয়াক আহমেদ, হারুন অর রশিদ ও হাজী শেখ আব্দুল মান্নানকে রোস্তম আলী গোলন্দাজ সম্মাননা পদক প্রদান করা হয়।
চট্টগ্রামে দু’দিনব্যাপী বীমা মেলা শুরু
চট্টগ্রাম অফিস বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ মাঠে গতকাল শুক্রবার থেকে দুদিনব্যাপী বীমা মেলা ২০১৮ শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান সেলিমা আফরোজ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। বীমা মেলায় দেশি-বিদেশি ৭৮টি বীমা প্রতিষ্ঠানের শতাধিক স্টল রয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন বীমা পণ্য সম্পর্কিত তথ্য উপস্থাপন করার পাশাপাশি পলিসি বিক্রয় ও বীমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে।
রাউজানে পাঁচ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা রাউজান উপজেলায় পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এসব উন্নয়ন প্রকল্পগুলো হলো চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পাশে রাউজান পিংক সিটি-২ সংলগ্ন তিনটি উন্নয়ন প্রকল্প—রাউজান-পাহাড়তলী হাইওয়ে থানা, রাঙ্গুনিয়া সার্কেল অফিস, দক্ষিণ রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন এবং পথেরহাটের পশ্চিম পাশে দক্ষিণ রাউজান থানা ও রাউজান থানার দ্বিতল ভবন নির্মাণ কাজ। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ, নবনির্মিত পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের উদ্বোধন, মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, মাস্টার দা সূর্যসেন লাইব্রেরী, উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ও রাউজানের নান্দনিক পর্যটন স্পট গিরিছায়া পরিদর্শন করেন। গত বৃহস্পতিবার সকাল এগারটা হতে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি এই সকল কর্মসূচিতে অংশ নেন। এই সকল কর্মসূচিতে তার সাথে ছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা প্রমুখ।