বিবিসি
চীনের সিচুয়ান প্রদেশের একটি নামকরা স্কুলের রান্নাঘরে মেয়াদ উত্তীর্ণ পচা খাবার পাওয়া গেছে। এ কারণে জনরোষের মুখে পড়েছে চেংদু ৭ এক্সপেরিমেন্টাল নামে ওই স্কুলটির কর্তৃপক্ষ। অভিভাবকরা জানিয়েছেন, বছরে হাজার হাজার ডলার ফি দেওয়া হচ্ছে অথচ খাবারের মান এতো ভয়াবহ রকমের খারাপ যা কোনোভাবেই ভাবা যায় না।
স্কুলটিতে সম্প্রতি কয়েকজন অভিভাবক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে এসে ক্যান্টিনের রান্নাঘরে পচা মাংস এবং সামুদ্রিক খাবার দেখতে পান। তারা এ খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে অনেক অভিভাবক ক্ষিপ্ত হয়ে উঠেন।