বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্টারিওর প্রাদেশিক সংসদ ভবন চত্বরে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা।
অন্টারিওর প্রাদেশিক সরকার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে সম্প্রতি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তে প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসএস)-এর পরিচালক ড. মাহবুব রেজা ইত্তেফাককে বলেন, ২৬ মার্চ শনিবার ছুটির দিন পড়ায় তা ২৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।