রংপুর অফিস
রংপুর সেনানিবাসের এমপি চেকপোস্টের পাশে ক্যান্টনমেন্ট বোর্ডের এক একর জমিতে ১৪তলা বিশিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ড প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহাম্মদ, ক্যান্টবোর্ডের সিইও মোছা. আলিয়া ফেরদৌস জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বাণিজ্যিক এ ভবনটি নির্মাণে দুই শ’ কোটি টাকা ব্যয় হবে। ভবনটিতে ১৫০টিরও অধিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।