আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু চিকিত্সক অধ্যাপক ডা. আভা হোসেন এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজি (এপিএও) এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ চক্ষু চিকিত্সক সমিতি (ওএসবি) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অধ্যাপক ডাঃ আভা হোসেন প্রথম এই পদে নির্বাচিত হন এবং এপিএও -এর ৫৯ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী নির্বাচিত হন। অধ্যাপক ডা. আভা হোসেন বিগত ৪ বছর ‘এপিএও’ এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১-২০১৪ সাল পর্যন্ত সার্ক একাডেমি অব অফথালমোলজি -এর সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ চক্ষু চিকিত্সক সমিতি ও কমিউনিটি অফথালমোলজি সোসাইটির সভাপতি ছিলেন। এই অর্জন সমগ্র বাংলাদেশের জন্য সম্মান ও গর্বের। ওএসবি পরিবারসহ সমগ্র বাংলাদেশ তার এই অনন্য অর্জনে সমানভাবে গর্বিত। -প্রেস বিজ্ঞপ্তি