২০১৫ সালের জন্য শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সুপারিশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০১৪ সালেও ব্যাংকটি ২০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
২০১৫ সমাপ্ত হিসাব বছরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৬০ পয়সা। বর্তমানে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ১৮ পয়সা।