চট্টগ্রামে একটি ভবনে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মহিউদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবকটি শুক্রবার সকালে হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় বণিক পাড়া সড়কের পাশে একটি বহুতল ভবনে কাজ করছিলেন। এ সময় হাবীব নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন, সকাল ১০টার দিকে ওই ভবনে রঙের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত মহিউদ্দিন হাটহাজারীর ফতেয়াবাদের বাসিন্দা।