আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নেত্রী এতিমের টাকা চুরি করে কারাগারে গিয়েছেন। তাকে আদালত সাজা দিয়েছে। তার মুক্তির বিষয়টি সমপূর্ণ আদালতের এখতিয়ার। তাকে ছাড়া হবে কিনা এ বিষয়ে সরকারের কিছু করার নেই। গতকাল শুক্রবার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নতুন চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজের ঘর সামলাতে পারেন না। তাদের নিয়ে আমাদের কথা হতে পারে না। বিএনপি নেতারা কিছু ভ্রান্ত আইডিয়ার ওপর কাজ করেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডাকসু নির্বাচনে যারা ভোট দিয়েছে, তারা সেটা মেনে নিয়েছে। যারা পরাজিত হয় তারা আবেগে অনেক কিছুই বলেন এটাই স্বাভাবিক। পরে আইনমন্ত্রী কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ।