ইত্তেফাক রিপোর্ট
ক্রাইস্টচার্চের মসজিদে মুসল্লীদের ওপর হামলাকারীর স্বয়ংক্রিয় রাইফেলের গায়ে সাদা রঙ দিয়ে লেখা ছিল ‘To take revenge for Ebba Akerlund’। এই কথাটির অর্থ হচ্ছে, ২০১৭ সালের ৭ এপ্রিল উজবেকিস্তানের এক জঙ্গি সুইডেনের স্টকহোমে লরি চালিয়ে ৮ জনকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়ে ছিল, যার নাম Ebba Akerlund। এবা অকারলান্ড শ্রবণ প্রতিবন্ধী ছিল। মায়ের হাত ধরে স্কুল থেকে সে ফিরছিল। এবা অকারলান্ডের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। এই হত্যার প্রতিশোধ নিতেই হামলাকারী জন্মদিনকে বেছে নিয়েছে।
ক্রাইষ্টচার্চের মসজিদে হামলার আগে হামলাকারী ব্রেন্টন টারান্ট গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ড্রাইভিং সিটের পাশেই কয়েকটি আগ্নেয়াস্ত্র রাখা ছিল। অস্ত্রগুলোর গায়ে সাদা রঙ দিয়ে প্রতিশোধের ইচ্ছাগুলো লেখা ছিল।