কুমিল্লা জেলা আইনজীবী সমিতি

সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অপরদিকে সহ-সভাপতি পদে একটিসহ ৪টি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন- সভাপতি আবদুল মমিন ফেরদৌস, সহ-সভাপতি দিপাল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ জামান, ট্রেজারার শাহজাহান সিরাজ, এনরোলম্যান্ট সেক্রেটারি শরীফ আহাম্মদ ভূঁইয়া, সহকারী এনরোলম্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন, রিক্রিয়েশান সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া এবং সদস্য মিসেস মনিরা সুলতানা, মো. আজিজুল হক ভূঁইয়া, মো. আবদুস সাত্তার, মো. বোরহান উদ্দিন টুটুল ও মো. শরীফুর রহমান মজুমদার শিরন। অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ইকরাম হোসেন, লাইব্রেরি সেক্রেটারি গাজী মো. নজরুল ইসলাম মানিক এবং সদস্য মো. আতিকুল ইসলাম ও মো. কাজী আবদুল কাইয়ুম মিন্টু।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৫৭ ভোটারের মধ্যে ৯৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে শুক্রবার বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।