কাতারের প্রথম বিভাগ ফুটবল লিগের ক্লাব আল সাহানিয়া ফুটবল ক্লাবকে হারিয়ে চমকে দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ প্রশিক্ষণরত ফুটবল দল। গতকাল রাতে দোহায় বদলি খেলতে নামা আশরাফুল ইসলামের একমাত্র গোলে বাংলাদেশ জয় পেয়েছে। কাতারের এ ক্লাবটি প্রথম বিভাগ লিগের চার নম্বর দল। গত এশিয়ান গেমসেও অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ দল আগামী বিশ্বকাপ আয়োজক কাতারকে হারিয়েছিল।
বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল বাহারাইন যাবে এএফসির গ্রুপ পর্বের খেলার জন্য। সেখানে যাওয়ার আগে কাতারে ১০ দিনের অনুশীলন করতে পাঠানো হয়েছে। চার দিন অনুশীলন করে নিজেদের প্রস্তুতি যাচাই করতে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। জয় পাবে এটা ছিল প্রত্যাশিত। বাংলাদেশের ফুটবলাররা দারুণ খেলে ৮৬ মিনিটে গোল পায়। ম্যাচ জয়ের নায়ক আশরাফুল। কাতারে যাওয়ার আগে কম্বোডিয়াতে গিয়ে গত ৯ মার্চ বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফার প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে খেলে ১-০ গোলে জিতেছিল।