ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৪ দিন বন্ধ

 
হিন্দু সম্প্রদায়ের  দোল পূজা ও হলি উত্সব এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বুধবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে। আগামী ২৭ মার্চ রবিবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
 
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক শরিফ আল আমিন জানান, হিন্দু সম্প্রদায়ের দোল পূজা ও হলি উত্সব উপলক্ষে ভারতের কাস্টমস ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশন বুধবার ও বৃহস্পতিবার দুই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি তারা বাংলাদেশ কাস্টমস ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে লিখিতভাবে জানিয়েছেন। সে কারণে বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন সবধরনের আমাদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একইসাথে শুক্রবার সরকারি ছুটি ও শনিবার বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে  আরো দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি আরো জানান।
 
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রবিবার ২৭ মার্চ থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।