পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

পাকিস্তানের করাচিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন ডেপুটি হাইকমিশনার।
 
এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দ্যেশে দেয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্টমন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সারোয়ার আলমের বাণী পাঠ করা হয়। 
 
সোমবার ২৮ মার্চ আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস উদযাপন করা হবে।