আবুধাবীতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

 
স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের  বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে আবুধাবীর   একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান  পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধেরর চেতনা বাস্তবায়ন ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের আজিম। বিশেষ আলোচক ছিলেন আবুধাবীস্থ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক এস এম আবু তাহের। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, আলমগীর নিলয়,  উসমান গণি আকাশ, সুমন ভূঁইয়া প্রমুখ।
 
আলোচন অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন খোরশেদ আলম,  বোরহান উদ্দিন, আইয়ুব খান, মোহাম্মদ রাসেল, মকবুল হোসেন, পিয়ারু, ইলিয়াস মোল্লা, মো:জাহেদ প্রমুখ।
 
বক্তারা বলেন, স্বাধীনতাকে আরও অর্থময় করে তুলতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সকলকে জানাতে হবে।
 
তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। বৈধ চ্যানেলে স্ব স্ব রেমিটেন্স দেশে পাঠাতে হবে।