এসেছে গরম। আর গরম মানেই প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি। আর না চাইলেও গায়ে দুর্গন্ধ। ডিওডরান্ট লাগালেও অনেক সময় সারাদিনের শেষে ফিরে আসে দুর্গন্ধ। জেনে নিন ঘামের দুর্গন্ধ দূর করার আট ঘরোয়া উপায়।
ভিনেগার
ভিনেগারে তুলো ভিজিয়ে বগলে লাগান অথবা স্প্রে বোতলে ভিনেগার ভরে স্প্রে করে নিন।
লেবুর রস
গোসলের পর বগলে লাগিয়ে নিন লেবুর রস। রেহাই পান সারাদিনের দুর্গন্ধ থেকে।
বেকিং সোডা
এক টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বগলে লাগান। দুই মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দুর্বা ঘাস
এক কাপ জলে দুই টেবিল চামচ দুর্বাঘাসের রস মিশিয়ে রোজ সকালে খান।
টি ট্রি অয়েল
এক আউন্স জলে দুই ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে নিন বগলে।
রোজমেরি
চার কাপ গরম জলে রোজমেরি ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এই জলে গোসল করুন।
টমেটো
গোসলের জলে টমেটোর রস মিশিয়ে স্নান করুন। গায়ে গন্ধ হবে না।
শালগম
শালগমের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। বেটে বগলে লাগান। শুকিয়ে গেল গরম জলে ধুয়ে নিন। ১০ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।