বিনোদন রিপোর্ট
বিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে স্বাধীনতার মাসের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৮টি পরিবেশনা দিয়ে। মার্চ মাস স্বাধীনতার মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সাথে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, ইত্যাদি বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। সুজন আরিফের সুর ও সঙ্গীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিন্দু কণা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকবি আব্দুল মোতালেবের কথায় বাসুদেব ঘোষের সুর ও সঙ্গীতে একটি গান গাইবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি। প্রিয় জন্মভূমি বাংলাদেশের অপার সৌন্দর্য ও অগ্রযাত্রার বিষয়কে প্রাধান্য দিয়ে গীতিকবি জাহিদ আকবরের লেখা সুজন আরিফের সুর ও সঙ্গীত পরিচালনায় আরেকটি গান গাইবেন এই প্রজন্মের ৪ জন প্রতিশ্রুতিশীল শিল্পী শামীম হাসান, অন্তর রহমান, বন্যা তালুকদার ও চিত্রা।
সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, নির্দেশনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।