হবু বর নিয়ে অবশেষে প্রকাশ্যে লরেন্স

বিনোদন ডেস্ক

 

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স।—এমনটা শোনা যাচ্ছিল অনেকদিন। এমনকি বহু প্রতীক্ষার শেষে গত মাসে আংটি বদলও করেন এক্সম্যান সিরিজের জনপ্রিয় এই অভিনেত্রী। নিজের হাতে বিয়ের উজ্জ্বল আংটিসহ জেনিফার তার প্রিয় সঙ্গী কুক ম্যারনিকে নিয়ে বেশ দারুণ সময় কাটাচ্ছেন।

কুক নিউইয়র্ক আর্ট গ্যালারির প্রধান পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন লরেন্সের হবু বর। অনেকদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। এ নিয়ে অনেক লুকোচুরি হলেও তার সমাপ্তি ঘটলো। তবে হবু বর নিয়ে এমনটা লুকোচুরির কারণ হিসেবে লরেন্স বলেন, ‘বিষয়টি ঠিক লুকোচুরি নয়। আমরা আমাদের মতো করে সময় সবসময় পার করি। এমনকি বাইরেও ঘুরতে যাই। সেটি এমনভাবে গণমাধ্যমে আসবে সেটি প্রত্যাশা ছিল না।’ কবে নাগাদ বিয়ে করবেন সেই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বিয়ের তারিখ এখনো আমরা ঠিক করিনি। বিয়ের তারিখ সেটি হলে সবাই জানবেন।’