বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতস্বরুপ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম এবং একই প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম।
বুধবার বৃহৎ শিল্প ক্যাটাগরিতে আব্দুল মোনেম তথ্য প্রযুক্তি বিষয়ক হাইটেক শিল্প ক্যাটাগরিতে এএসএম মহিউদ্দিন মোমনকে পুরস্কার দেয়া হয়।
‘টাচিং লাইভ্স, বিল্ডিং ক্যাপাবিলিটিস’ স্লোগান নিয়ে দেশে ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছ আব্দুল মোনেম লিমিটেড। মূল্যবান সম্পদকে কাজে লাগিয়ে উন্নত পণ্য ও সেবা নিশ্চিৎ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি যা দেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের উপর ইতিবাচক ভূমিকা রাখছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম তাঁর পুত্রদ্বয় মাইনুদ্দিন মোনেম এবং মহিউদ্দিন মোনেমকে সঙ্গে নিয়ে সফলভাবে সামনে এগিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য এএসএম মাইনুদ্দিন মোনেম এবং এ এস এম মহিউদ্দিন মোনেম উভয়ই প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৫৬ বছরে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মতো প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে মিলে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করেছে।
কোকা-কোলার বোতলজাতকরণ, চিনিকল, ঔষধ, ইগলু আইসক্রিম, দুধ ও দুগ্ধজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাবার ও স্ন্যাক্স তৈরি করছে এএমএল। এছাড়া নির্মাণ শিল্পের জন্য ইট, বিটুমিন ইমালশনসহ ভবন নির্মাণ সম্পর্কিত নানা পণ্য তৈরি করে দেশের বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে।
পাশপাশি অর্থনৈতিক সেবা, প্রযুক্তি খাতে আউটসোর্সিং, কর্মশক্তি সরকরাহকারী হিসেবে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের বিবর্তনে এএমএল নিজেকে আধুনিক ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়েছে। ব্যবসায়িক অংশীদার এবং সহযোগি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় দেশে শক্তসমর্থ এবং গতিশীল প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এএমএল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি প্রমুখ।