টে ক শ ট

আজকের দিনে এসে এমন অনেক উদ্ভাবনই আমাদের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যা আজ থেকে ২০ বছর আগেও ছিল নিছক কল্পবিজ্ঞানের কাহিনি। প্রযুক্তির অগ্রগতি এমন দ্রুতই বদলে দিচ্ছে প্রযুক্তিবিশ্বের প্রেক্ষাপট; প্রতিনিয়তই হাজির হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। আসছে দিনে প্রযুক্তিবিশ্বে এমন আরও নতুন উদ্ভাবনের অপেক্ষায় রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।

কম্পিউটিং ডিভাইসগুলোর সাথে যোগাযোগের নতুন এক প্রযুক্তির নাম পার্সেপচুয়াল কম্পিউটিং। এখন পিসিকে বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য কিবোর্ড, মাউস বা টাচস্ক্রিনের মতো ইনপুট ডিভাইসের প্রয়োজন হয়। পার্সেপচুয়াল কম্পিউটিং বাস্তবে চলে আসছে আর এসবের প্রয়োজন হবে না। তখন হয়তো হাতের ইশারাতেই পিসিকে প্রদান করা যাবে বিভিন্ন কমান্ড কিংবা চোখের ইশারাতেও নিয়ন্ত্রণ করা যাবে পিসির কর্মকাণ্ড। এই প্রযুক্তির গবেষণাতেও এগিয়ে রয়েছে ইন্টেল। তাদের থ্রিডি রিয়েলসেন্স ক্যামেরার মাধ্যমে এর কিছু কিছু প্রয়োগের সূচনাও হয়েছে। ভবিষ্যতের বিশ্বে তাই পার্সেপচুয়াল কম্পিউটিংয়ের মাধ্যমে নতুন ধরনের কম্পিউটিংয়ের সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।