চীনের নতুন কোচ ক্যানাভারো

মার্সেলো লিপ্পির পরিবর্তে আরেক ইতালিয়ান ফ্যাবিও ক্যানাভারোকে চীনের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছে। গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। বর্তমানে ৪৫ বছর বয়সী ক্যানাভারো একই সঙ্গে চীনের সুপার লিগের ক্লাব গোয়াংজু এভারগ্রেন্ডে তাওবাও এর কোচ হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন। জানুয়ারীতে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার কারণে চীনের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান লিপ্পি। তবে এর পরও ৭০ বছর বয়সী লিপ্পি পরামর্শক হিসেবে কাজ করবেন।

চীনের জাতীয় দলের হয়ে ক্যানাভারোর দায়িত্ব শুরু হবে আগামি বৃহস্পতিবার। চীন এদিন চায়না কাপের খেলায় নিজের মাঠে থাইল্যান্ডকে আতিথ্য দেবে। সাবেক ইতালি অধিনায়ক ২০১৫ সালে বরখাস্ত হওয়ার পর ২০১৭ সালে আবার গোয়াংজুর ক্লাবটির দায়িত্ব নেন। চীনের সুপার লিগে চলতি মৌসুমে দুই খেলার দুটিতে দলকে জিতিয়েছেন ক্যানাভারো।