সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগের উত্তর অঞ্চল ছাতারপাইয়ার ত্রাস ডাকাত সর্দার মামুন প্রকাশ কসাই মামুনের ফাঁসির দাবিতে শনিবার মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
ঘণ্টাব্যাপী ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার আদুল মান্নান, সাবেক মেম্বার আবুল হোসেন, ওয়ার্ড মেম্বার ফখরুল ইসলাম সোহাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মজিবুল হক খোকন প্রমুখ। পরে কসাই মামুনের ফাঁসির দাবি সংবলিত স্মারকলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও সেনবাগ থানা পুলিশের মাধ্যমে পুলিশ সুপার নোয়াখালীকে দেওয়া হয়।