জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা-আলোচনা সভা

ইত্তেফাক ডেস্ক

‘কোন জাল ফেলবো না-জাটকা ইলিশ ধরবো না’ এ প্রতিপাদ্যে শনিবার সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রাজবাড়ী: ইলিশ  সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সদর উপজেলার গোদার বাজার ঘাট থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত নৌ-র্যালি বের হয়। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ খালেক, জেলা মত্স্য কর্মকর্তা মো. মজিনুর রহমান প্রমুখ। র্যালি শেষে গোদার বাজার ঘাট এলাকায় আলোচনা সভা হয়।

বাঘা (রাজশাহী): সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্ব আলোচান সভা হয়। এতে বক্তব্য রাখেন মত্স্য কর্মকর্তা আমিরুল ইসলাম, চাকরাজাপুর ইউনিয়নের চেজয়ারম্যান আজিজুল আলম ও আড়ানী  ইউনিয়নের সচিব হাসানুজ্জামান। সভায় পদ্মায় জাটকাকে ইলিশে রুপান্তরিত হওয়ার সুযোগ দানে জেলেদের সচেতনতা বৃদ্ধি করাসহ সপ্তাহব্যাপী বিভিন্ন  কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়।

চরফ্যাশন (ভোলা): জাটকা সংরক্ষণ সপ্তাহ এবং নৌ-র্যালি উদ্বোধন উপলক্ষে চরফ্যাশনের সামরাজ ঘাটে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রইছ উল আলম মন্ডলের সভাপতিত্বে সভায় মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাসেদুল হক, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ইসলামপুর (জামালপুর): ইসলামপুরে জাটকা রক্ষা জেলা/উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে চিনাডুলী ইউনিয়নের যমুনা নদীতে নৌ-র্যালি হয়। জেলা মত্স্য কর্মকর্তা ড. আব্দুল মজিদের সভাপতিত্বে র্যালি পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মত্স্য অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট): জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রথম দিন একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অফিসার ক্লাব মিলনায়তনের অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মত্স্য কর্মকর্তা অমল কান্তি রায়। সহকারি কমিশনার(ভূমি) মো. মেজবাহ উদ্দিন সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মো. জামান, পল্লিদারিদ্র বিমোচন কর্মকর্তা মৃলেশ কান্তি মজুমদার, শিক্ষক জামান শেখ প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ): জেলা মত্স্য বিভাগ আয়োজিত একটি র্যালি বের হয়। পরে জেলা মত্স্য অফিসার ড. মো. মুনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, শিবালয় ইউএনও মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরশ্বাদ উল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ।

দাকোপ (খুলনা): দাকোপে উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মত্স্য কর্মকর্তা মো. আবু ছাইদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, মত্স্য অধিদপ্তর খুলনা বিভাগের সহকারী পরিচালক এস এম বদরুজ্জামান প্রমুখ। সভার আগে একটি র্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন ঘোষণা করা হয়।