মহেশপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাটাখালী নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ফরিদপুর জেলার মধুখালি থানার আশাকর গ্রামের সাজেদ সিকদারের পুত্র রাসেল সিকদার, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে রমজান মণ্ডলের পুত্র রাকিব মণ্ডল, একই গ্রামের সহিদুল ইসলামের পুত্র সুমন ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাঠালতলা গ্রামের আমজেদ হাওলাদারের পুত্র সোলাইমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যূটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহূত ট্রাক জব্দ করা হয়।